Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে রাশিয়ার ২ যুদ্ধজাহাজ আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

ইংলিশ চ্যানেলে রাশিয়ার ২ যুদ্ধজাহাজ আটক

ইংলিশ চ্যানেলে রাশিয়ার আরএফএন স্টোইকিকে ট্র্যাক করার সময় এইচএমএস সেভার্নের একটি দৃশ্য।

Advertisement

ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট আরএফএন স্টকই এবং ট্যাংকার ‘ইয়েলনা’ আটক করেছে যুক্তরাজ্যের একটি পেট্রোল জাহাজ। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে ৩০ শতাংশ বেড়েছে রুশ নৌ তৎপরতা।

পাশাপাশি, যুক্তরাজ্য ন্যাটো মিশনের অংশ হিসেবে তিনটি পোসাইডন পর্যবেক্ষণ বিমান আইসল্যান্ডে মোতায়েন করেছে, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়ান জাহাজ ও সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে।

ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ানতারব স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমানগুলোর পাইলটদের দিকে লেজার মেরে চেক করছিলো। 


ব্রিটেন এই কার্যক্রমকে 'অবিবেচক ও বিপজ্জনক' আখ্যায়িত করেছে এবং জানিয়েছে যে, তাদের ভূখণ্ডে যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তারা জবাব দিতে প্রস্তুত। হিলি বলেন, 'আমাদের বার্তা রাশিয়া ও পুতিনের প্রতি: আমরা আপনাদের দেখছি। আমরা জানি কী করছেন।'

রাশিয়ার লন্ডনের দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সরকারকে 'গুজব ছড়ানোর' অভিযোগ করেছে এবং বলেছে, মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার।

হিলির সতর্কবার্তা নতুন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তা প্রমাণ করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের হুমকির কারণে বৃহৎ সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি ও ব্যয় কমানোসহ কঠিন সিদ্ধান্ত নিতে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম