Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, আসছে কোটি কোটি টাকা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

বাবরি মসজিদের ১১ দানবাক্স ভরে গেল ২ দিনেই, আসছে কোটি কোটি টাকা

সংগৃহীত

Advertisement

কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে। মোট ১১টি দানবাক্স রাখা হয়েছিল সভাস্থলে। সেগুলো ২ দিনেই ভরে গেছে পুরোপুরি।

রবিবার রাতে বিশেষ মেশিন দিয়ে রুপি গোনা শুরু হয়। এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। শুধু নগদ নয়, অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে ৯৩ লাখ রুপি।

তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে ইতোমধ্যে দল থেকে বরখাস্ত করেছে। ৬ ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল। প্রায় ৪০ হাজার মানুষের জন্য ‘শাহী বিরিয়ানি’র আয়োজনও ছিল। সেদিনই রাখা হয়েছিল স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স। হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান। এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক। তার দাবি, ‘মানুষ মন খুলে দান করছেন।’ দানের পরিমাণ কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।

রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত রুপি গোনা হয়। সোমবার বিকেল ৫টা থেকে বাকি সাতটি দানবাক্স খোলা হবে। আগের দিনের মতো একই ৩০ জন লোক টাকা গোনার কাজ করবেন। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, দানের পরিমাণ তাদের ধারণার চেয়েও অনেক বেশি। বিদেশ থেকেও দান এসেছে। এত টাকা নিরাপদে রাখতে আলাদা ঘর করতে হবে। সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা। প্রয়োজনে আরও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য। ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে।

হুমায়ুন ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখবেন। এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন। হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন। ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান, ২২ ডিসেম্বর নতুন দল করবেন। তিনি বলেন, বেলডাঙায় মসজিদ তিনি বানিয়েই ছাড়বেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে লড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

ব্রাজিল-ভারতের মহারণ দেখবেন কোথায়-কিভাবে

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

কড়া নিরাপত্তায় পেলের স্মৃতিবিজড়িত কলকাতায় পা রাখল ব্রাজিল

নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী

নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: রাহুল গান্ধী

লেনিন-মার্কসের নামও কি মুছে যাবে কলকাতার মানচিত্র থেকে

লেনিন-মার্কসের নামও কি মুছে যাবে কলকাতার মানচিত্র থেকে

‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম

‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম

আরও পড়ুন

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম