Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

প্রেস সেক্রেটারির ঠোঁটকে  মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ আর ‘ঠোঁট’ নিয়ে প্রশংসা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই প্রশংসা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি দেশটির পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার সময় ওই প্রশংসা করেন তিনি। ভাষণে তার অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ সরে গিয়ে ২৮ বছর বয়সি প্রেস সেক্রেটারির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন ট্রাম্প।

সমাবেশে জনতার কাছে প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‌‌‌‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও এনেছি, ক্যারোলিন। সে কি দারুণ নয়? ক্যারোলিন কি দারুণ নয়?’  তার এমন প্রশ্নে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।

এরপর লেভিটের আত্মবিশ্বাস ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও লেভিট তার চেয়ে বয়সে ৫০ বছরেরও ছোট। ট্রাম্প বলেন, ‘সে যখন টেলিভিশনে যায়—ফক্স নিউজে, তখন সেখানে তারা আধিপত্য দেখায়... যখন সে উঠে দাঁড়ায়, তার সেই সুন্দর মুখ আর সেই ঠোঁট, যা থামতেই চায় না; একটা ছোট মেশিনগানের মতো।’

ট্রাম্প বলেন, ‘তার কোনও ভয় নেই... কারণ আমাদের নীতিগুলো ঠিক। আমরা নারীদের খেলায় পুরুষদের প্রবেশ করতে দিই না... আমাদের সবার ওপর জেন্ডার বিষয়ক কোনও ধারণা চাপাতে হয় না। আর আমাদের খোলা সীমান্তের পক্ষেও থাকতে হয় না, যেখানে সারা পৃথিবী—কারাগার থেকে শুরু করে যেকোনো জায়গা; আমাদের দেশে ঢুকে পড়তে পারে। তাই তার কাজ কিছুটা সহজ। আমি প্রতিপক্ষের প্রেস সেক্রেটারির জায়গায় থাকতে চাই না।’

রিপাবলিকান এই নেতা গত আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘ওই মুখটাই, ওই মস্তিষ্কটাই, ওই ঠোঁট, যেভাবে নড়ে, যেন মেশিনগানের মতো।’

 ট্রাম্প বলেন, ‘আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি আর কখনো কারও হয়নি।’

লেভিট ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। নিউ হ্যাম্পশায়ারের এই রাজনীতিকের স্বামী ৬০ বছর বয়সি নিকোলাস রিচিও; যিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। নিকো নামে তাদের এক ছেলে আছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

আলজাজিরার বিশ্লেষণ সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প বললেন ‘নরকে ব্যয়বহুল অভিযান’

আরও পড়ুন

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম