Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাঝ আকাশ থেকে ফিরল টোকিওগামী মার্কিন বিমান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

মাঝ আকাশ থেকে ফিরল টোকিওগামী মার্কিন বিমান

ফ্লাইটটিতে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। ফাইল ছবি

Advertisement

ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় উত্তর ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে  ইউনাইটেড এয়ারলাইন্সের টোকিওগামী একটি ফ্লাইট। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শনিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিনে শক্তি হারানোর ঘটনা ঘটে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটিতে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে, কেউ হতাহত হননি। উড্ডয়নের সময় বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিন কাভারের একটি অংশ খুলে আগুন ধরে যায়, যার ফলে রানওয়ের পাশে আগুন ছড়িয়ে পড়ে।

বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের বিমানটি প্রায় ১৬ ঘণ্টার জ্বালানি বহন করছিল। নিরাপত্তার স্বার্থে আকাশে জ্বালানি ফেলে প্রায় এক ঘণ্টা পর নিরাপদে ডালেস বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

দেশে ফেরার পথে বিমানে বাংলাদেশির মৃত্যু

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

বিমানে বদলে গেল শ্রেণীবিন্যাস, ব্রিটিশ এয়ারওয়েজের চমক

আরও পড়ুন

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

‘আমাদের কোনো সুপারহিরোর প্রয়োজন নেই’, রাহুলকে কটাক্ষ বিজেপির

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল সুপ্রিমকোর্ট

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম