Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

বছরে লাখ লাখ স্যুটকেস হারায় মার্কিন বিমানবন্দরে

জাপানে পৃথিবীর একমাত্র বিমানবন্দর, যেখানে এ পর্যন্ত একটি সুতাও হারায়নি যাত্রীদের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বছরে লাখ লাখ স্যুটকেস হারায় মার্কিন বিমানবন্দরে

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের চিত্র। ছবি: সংগৃহীত

Advertisement

প্রতিবছর লাখ লাখ স্যুটকেস হারায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে। লেবেলিংয়ে ভুল, লজিস্টিক সমস্যা ও পরিচয়ের অভাবে সেসব ব্যাগ আর কখনো মালিকের কাছে পৌঁছে না। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশটিতে প্রতিবছর অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় ৩০ লাখ ব্যাগ হারায়। শুধু যুক্তরাষ্ট্রে নয়, লাগেজ বা স্যুটকেস হারানোর এ ভোগান্তি কমবেশি বিশ্বের সব যাত্রীরই আছে। ইউরো নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে ব্যাগ খোয়ানোর ফলে ফি বছর গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার ক্ষতি হয় বিশ্বজুড়ে। সিএনএন, ইউরো নিউজ।

গত বছরের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি ১,০০০ যাত্রীর মধ্যে গড়ে ৬.৩% ব্যাগ ভুলভাবে ব্যবস্থাপনা করেছে এয়ারলাইনগুলো। হারানো ব্যাগের ৯৯.৫% শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরে যায়। তবে বাকি অল্পসংখ্যক ব্যাগ পরিত্যক্ত অবস্থায় থাকে। শুধু ২০২৪ সালের আগস্টেই যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬০ হাজারের বেশি ব্যাগ বেঠিকভাবে পরিচালিত হয়েছে। কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখন অনেক বিমানবন্দর ও এয়ারলাইন ‘সেলফ?সার্ভিস ব্যাগ ড্রপ’ ব্যবহার করে। ফলে ২০২৪ সালের তুলনায় হারানো ব্যাগের হার খানিকটা কমেছে। যুক্তরাষ্ট্রের হারানো লাগেজগুলো বিক্রি করা হয় ‘আনক্লেইমড ব্যাগেজ’ নামের বিশাল দোকানে। উত্তর-পূর্ব আলাবামার এই দোকানটি অবস্থিত। প্রতিবছর লাখ লাখ কাপড়-চোপড়, গহনা, ইলেকট্রনিক্সসহ অসংখ্য পরিত্যক্ত জিনিস এসে জমা হয় দোকানটিতে। এয়ারলাইনগুলো সাধারণত তিন থেকে চার মাস চেষ্টা করে হারানো লাগেজ মালিকের কাছে ফেরত দিতে। এরপরও মালিকদের খুঁজে পাওয়া না গেলে কর্তৃপক্ষ ব্যাগ/স্যুটকেস/লাগেজগুলোকে বিক্রি করে দেয় এই আনক্লেইমড ব্যাগেজে। মাঝে মাঝে কিছু কিছু লাগেজে বিচিত্র জিনিসও পাওয়া যায়। যেমন-কফিনের চাবি, নকল চুল, হাঙরের দাঁত ও মিসরের ঐতিহাসিক নিদর্শনে ভরা একটি গুচ্চি ব্যাগ। দোকানের মালিক হুড সিএনএনকে জানান, দোকানে পণ্যের দাম খুচরা দামের তুলনায় ২০%-৮০% কম হয়ে থাকে। তবে ব্যতিক্রম উদাহরণও আছে। সেটি হলো জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। ওসাকা উপসাগরের মাঝে নির্মিত কৃত্রিম দ্বীপটির এ বিমানবন্দরটিই পৃথিবীর একমাত্র বিমানবন্দর যেখানে এ পর্যন্ত একটি সুতাও হারায়নি যাত্রীদের। ১৯৯৪ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা কানসাইয়ে গত বছর প্রায় ১ কোটি ৪০ লাখ যাত্রীসেবা দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

বিস্ফোরণে ফের কাঁপল বিমানবন্দর রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আরও পড়ুন

ইউক্রেনে ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি

ইউক্রেনে ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি

দিল্লির গণ-আটকে নানা প্রশ্ন

দিল্লির গণ-আটকে নানা প্রশ্ন

মহাবিশ্বের শুরুর সময় নিয়ে নতুন তথ্য

মহাবিশ্বের শুরুর সময় নিয়ে নতুন তথ্য

‘নাজা’ নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ চান তদন্ত

‘নাজা’ নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ চান তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম