Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন ইলন মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বললেন ইলন মাস্ক

ইলন মাস্ক। সংগৃহীত ছবি

Advertisement

ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মাস্ক। খবর দ্য সানের

সম্প্রতি অনলাইনে মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার বিষয়টি সামনে রেখে শনিবার (১০ জানুয়ারি) নিজের এক্স অ্যাকাউন্টে মাস্ক লেখেন, ‘যুক্তরাজ্য সরকার এত ফ্যাসিস্ট কেন?’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্য সরকার এক্সের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। এক্স-এর মালিকানাধীন গ্রোক এআই চ্যাটবটের তৈরি কিছু ছবিকে কেন্দ্র করে বেধেছে ঝামেলা। এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে ব্যক্তির সম্মতি ছাড়াই নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে, এর মধ্যে শিশুদের ছবিও রয়েছে।

টেলিগ্রাফ জানিয়েছে, এক্সকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার মতো পদক্ষেপও নিতে পারে ব্রিটিশ সরকার।

মূলত অনলাইন নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং এআই প্রযুক্তির ব্যবহার ঘিরে যুক্তরাজ্যে চলমান বিতর্কের প্রেক্ষাপটে ইলন মাস্কের এই মন্তব্য নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। 

যুক্তরাজ্যের সংযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা অফকম বলেছে, তারা ‘এক্স’–এর বিষয়ে একটি জরুরি মূল্যায়ন শুরু করেছে। প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল জরুরি এ মূল্যায়ন কার্যক্রমে তাদের সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ‘নারী ও শিশুদের যৌনভাবে বিকৃত বা হয়রানিমূলক ছবি ব্যবহার করা ঘৃণ্য ও জঘন্য।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

চার মহাদেশ পাড়ি দিয়ে ২৮ বছর পর বাড়ি ফিরলেন তিনি

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

যুক্তরাজ্যে ভিসানীতি পরিবর্তন, ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় নতুন শর্ত, বাড়ল টাকার চাপ

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আরও পড়ুন

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম