Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ১৩ শিশু নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ১৩ শিশু নিহত

শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি ট্রাকের সঙ্গে স্কুলগামী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১১ স্কুলশিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা যায়।

কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গাউতেং জরুরি সেবা বিভাগ পাঁচজন আহতকে সেবোকেং হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়। মিনিবাসটির চালকও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

আরও পড়ুন

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে, মন্তব্য ট্রাম্পের

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম