Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় আর কোনো ইসরাইলি জিম্মি নেই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম

গাজায় আর কোনো ইসরাইলি জিম্মি নেই

ইসরাইলি সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারা জানায়, ‘সরকারিভাবে গাজায় আর কোনো বন্দি জিম্মি অবস্থায় নেই।’

শেষ বন্দি রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের জন্য রোববার (২৫ জানুয়ারি) গাজা উপত্যকার একটি কবরস্থানে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। 


এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট ২৫১ জনের সবাইকে (জীবিত বা মৃত অবস্থায়) ফিরিয়ে নিলো ইসরাইল। 

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা।

রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরাইলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়।’

সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম