Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধের আশঙ্কায় থমথমে ইরান

ভয়ে-আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

ভয়ে-আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ

যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন ইরানিরা। ছবি: সংগৃহীত

Advertisement

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।  তেহরানসহ দেশটির বিভিন্ন প্রান্তে আসন্ন মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। 

গত ৩০ জানুয়ারি রাত থেকেই এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে কোনো বড় বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায়।

তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্যপট একেবারেই ভিন্ন। অনেক বাসিন্দা সম্ভাব্য বোমাবর্ষণের ক্ষয়ক্ষতি এড়াতে নিজেদের বাড়ির জানালার কাঁচ স্কচটেপ বা বিশেষ কায়দায় সিল করে দিচ্ছেন। 

বাসিন্দাদের মতে, বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক আর বিরোধী পক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না; সবাই একইভাবে বিপদে পড়বে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় এবং জরুরি প্রস্তুতির নানা পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। 

অনেকেই অন্তত ১০ দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করছেন। এমনকি বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা তিন মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন।

ইরানের ভেতরে এই উত্তেজনার প্রেক্ষাপটটি আরও জটিল হয়ে উঠেছে সম্প্রতি দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দমন-পীড়নের কারণে। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। 

অধিকার গোষ্ঠীগুলোর মতে, নিহতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়ে যেতে পারে। অভ্যন্তরীণ এই ক্ষোভ এবং বাইরের যুদ্ধের হুমকির মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ইরানিরা। কেউ কেউ মনে করছেন মার্কিন হামলা তাদের মুক্তি দেবে, আবার অভিজ্ঞ প্রবীণরা মনে করছেন যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনবে।

প্রবাসে থাকা কয়েক মিলিয়ন ইরানিও স্বদেশের পরিবার-পরিজন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে তারা উদ্বিগ্ন। যুদ্ধের অনিশ্চয়তা ও জীবন নিয়ে ছিনিমিনির এই পরিবেশকে অনেকে এক করুণ রসিকতা হিসেবে দেখছেন। বিশেষ করে জুয়া খেলার বিভিন্ন ওয়েবসাইটে ৩১ জানুয়ারি রাতে ইরানে হামলা হবে কি না, তা নিয়ে হাজার হাজার ডলারের বাজি ধরা হচ্ছে। 

এই পরিস্থিতিকে ‘অন্যের বিনোদনের খোরাক’ হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানি তরুণ প্রজন্ম। একদিকে দেশের কঠোর শাসনব্যবস্থা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব—সব মিলিয়ে এক অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে রয়েছে ইরানের সাধারণ মানুষ।

সূত্র: মিডলইস্ট আই।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চিত জেনিফার লোপেজ

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

আরও পড়ুন

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

যুক্তরাজ্য-ফ্রান্সের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ কর্মসূচি, আতঙ্কে আশ্রয়প্রার্থীরা

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা ইউক্রেনের

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম