Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এপস্টেইনের কাছে কাবার গিলাফ পাঠিয়েছিলেন আমিরাতের যে নারী ব্যবসায়ী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

এপস্টেইনের কাছে কাবার গিলাফ পাঠিয়েছিলেন আমিরাতের যে নারী ব্যবসায়ী

জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে ৩০ লক্ষাধিক নথি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।  তুমুল শোড়গোলের মধ্যেই জানা গেলে আরেক অবাক করা তথ্য।  যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উন্মোচন করা নথিপত্রে কাবার গিলাফের প্রসঙ্গও উঠে এসেছে।  সাত বছর আগে মারা যাওয়া এই দণ্ডিত অপরাধী পবিত্র কাবাকে আবৃত করে রাখার কাপড়ের তিনটি টুকরো সংগ্রহ করেছিলেন বলে তার চালাচালি করা বিভিন্ন পত্রে উল্লেখ আছে।

গত শুক্রবার প্রকাশিত নথিগুলোতে কিছু ইমেইল পাওয়া গেছে যেখানে সৌদি আরবের মক্কার পবিত্র কাবার কাপড়ের (কিসওয়া) একটি চালান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্ত ব্যক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিস্তারিত বিবরণ আছে।  এই চালান এপস্টেইনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।  খবর মিডল ইস্ট আইয়ের।

২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চের ইমেইল যোগাযোগের তথ্য বলছে, আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল-আহমাদি, আবদুল্লাহ আল-মারি নামে এক ব্যক্তির সঙ্গে মিলে কাবার কিসওয়ার তিনটি টুকরো পাঠানোর ব্যবস্থা করেছিলেন।  কিসওয়া হলো সেই কালো ও স্বর্ণখচিত কারুকাজ করা কাপড় যা মক্কায় অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান কাবার গায়ে জড়ানো থাকে।

প্রতিবছর কাবার পুরোনো কাপড় সরিয়ে নতুন কাপড় লাগানো হয় এবং পুরনো কিসওয়ার অংশগুলোকে অত্যন্ত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।

ইমেইলগুলোর তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে টুকরোগুলো ফ্লোরিডায় পাঠানো হয়েছিল। এতে ইনভয়েস, কাস্টমস ক্লিয়ারেন্স এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ডেলিভারির যাবতীয় কার্যক্রম সমন্বয় করা হয়।  চালানে তিনটি আলাদা টুকরো ছিল: একটি কাবার ভেতরের অংশের, একটি ব্যবহৃত বাইরের অংশের এবং তৃতীয়টি একই উপাদানে তৈরি, কিন্তু অব্যবহৃত।  অব্যবহৃত টুকরোটিকে ‘শিল্পকর্ম’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যাতে শুল্ক সংক্রান্ত জটিলতা এড়ানো যায়।

২০১৭ সালের মার্চে চালানটি এপস্টেইনের বাড়িতে পৌঁছায়।  তখন তিনি একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে সাজা ভোগ করে বের হয়েছিলেন।  একটি ইমেইলে আজিজা আল-আহমাদি এপস্টেইনকে এই কাপড়ের ধর্মীয় গুরুত্ব বুঝিয়ে লেখেন: ‘এই কালো কাপড়টি কমপক্ষে ১ কোটি মুসলিম স্পর্শ করেছেন।  তারা কাবা তওয়াফ করার সময় এটি স্পর্শ করে তাদের প্রার্থনা, চোখের পানি ও আশা-আকাঙ্ক্ষা এই কাপড়ে মিশিয়ে দিয়েছেন।’

তবে এপস্টেইনের যোগাযোগের নথিগুলো থেকে তাৎক্ষণিকভাবে এটা স্পষ্ট হওয়া যায়নি যে কাবার গিলাফ দিয়ে তিনি কী করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

এপস্টেইন ফাইল নিয়ে নতুন রহস্য, লাখ লাখ পৃষ্ঠা কোথায় গেল?

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

তথ্য ফাঁস পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ করেন কামী ক্লার্ক

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা অকপটে স্বীকার করলেন বিল গেটস

এপস্টেইনের কাছে কেন তরুণীদের পাঠাতেন মডেলিং এজেন্ট, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

দ্য ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান এপস্টেইনের কাছে কেন তরুণীদের পাঠাতেন মডেলিং এজেন্ট, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম