Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরাইলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরাইলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা

ইসরাইলের দখলদারতত্বের বিরুদ্ধে জাতিসংঘের ৮৫টি সদস্য রাষ্ট্র নিন্দা জানিয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরাইলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি ইসরাইল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের 'এরিয়া সি' অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশজুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। 

এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। 

তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) দেওয়া সেই ঐতিহাসিক রায়ের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে পশ্চিম তীরে ইসরাইলের উপস্থিতি এবং বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পশ্চিম তীরের প্রায় ৩০০টি অবৈধ বসতিতে ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছে।

এদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর ফেলে রাখা গোলাবারুদ বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এই ঘটনায় আরও ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে, ইসরাইলের এই নতুন দখলদারত্বের পরিকল্পনা গাজা যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত ‘কমপ্রিহেনসিভ প্ল্যান’ বা ব্যাপকভিত্তিক শান্তি পরিকল্পনাকেও ঝুঁকির মুখে ফেলবে।

সূত্র: আল জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু

ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?

ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?

সরকার গঠনে মরিয়া নেতানিয়াহু-আইজেনকোট, চলছে নানা সমীকরণ

সরকার গঠনে মরিয়া নেতানিয়াহু-আইজেনকোট, চলছে নানা সমীকরণ

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

ইসরাইলের নির্বাচনে বড় চমক, কেন আটকে গেলেন নেতানিয়াহু?

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

ইসরাইলের নির্বাচনে অচলাবস্থা, সরকার গঠনের চার উপায়

আরও পড়ুন

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার বানাচ্ছে ইউরোপের এক দেশ, নেপথ্যে কী?

রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার বানাচ্ছে ইউরোপের এক দেশ, নেপথ্যে কী?

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম