Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার আকাশসীমা বন্ধ করল ইরাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

এবার আকাশসীমা বন্ধ করল ইরাক

প্রতিবেশী ইরানে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক। ফাইল ছবি

Advertisement

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়। এ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক। 

ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রতিবেশী ইরানে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে ইরানে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইলও। সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদেশে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরে ফ্লাইটের সময়সূচি সম্পর্কে মিডিয়া এবং তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, বিদেশে থাকা ইসরাইলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশাবলী এবং সুপারিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

‘নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে, আকাশসীমা পুনরায় চালু করা হবে এবং ইসরাইলে আসা এবং যাওয়ার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন ফ্লাইটের বিষয়ে ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

নির্বাচনের আগ মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরাইলের, ভেস্তে দেয় যুক্তরাষ্ট্র

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরান যুদ্ধে দ্রুত জয়ের আশা ইসরাইলের, বাস্তবতা কতটা অনুকূলে?

ইরাকের উপকূলে জাহাজে আগুন

ইরাকের উপকূলে জাহাজে আগুন

তেল আবিবে পরমাণু বোমা ‘বিস্ফোরণের’ ছবি পোস্ট নেতানিয়াহুর!

তেল আবিবে পরমাণু বোমা ‘বিস্ফোরণের’ ছবি পোস্ট নেতানিয়াহুর!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আরও পড়ুন

কোচির সভা থেকে মোদীকে বিদায়ের ঘোষণা অভিজিৎ দীপকের

কোচির সভা থেকে মোদীকে বিদায়ের ঘোষণা অভিজিৎ দীপকের

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম