Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Advertisement

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি ইসরাইলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোয় যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে নতুন করে টার্গেট করছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে নতুন আরেকটি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রোববার (১ মার্চ) ইসরাইলি সামরিক স্থাপনায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের বিপ্লবী এ বাহিনী জানায়, একটি নতুন প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে জায়নবাদী শাসকের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। 

আইআরজিসি রোববার ঘোষণা করেছে, ফিলিস্তিনে ইসরাইলের দখল করা ভূখণ্ড এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এটি 'ট্রু প্রমিস ৪' অভিযানের ষষ্ঠ ধাপ।

এ বাহিনী আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে ২৭টি মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরাইলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জায়নবাদী শাসকের জেনারেল স্টাফ এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

আইআরজিসি আরও জানায়, তারা দখল করা ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামতে দেবে না এবং শত্রুকে বারবার আঘাত করার মাধ্যমে প্রতিশোধের ‘ভিন্ন ও কঠোর পদক্ষেপ’ নেবে।

এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসক গোষ্ঠী ইরানের ওপর আগ্রাসনমূলক হামলা শুরু করে। এরপর থেকে দফায় দফায় প্রতিশোধমূলক আঘাত করে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

দিল্লিতে মোদি-দীনেশ ত্রিবেদী বৈঠক, আলোচনা যা নিয়ে

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম