হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ১১ ভারতীয় আহত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকসহ মোট ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমান উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালিতে চলাচলকারী ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে এই হামলা চালানো হয়।
আহতদের সহায়তায় এগিয়ে আসার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি। ওমানের খাসাব শহরে আহত ক্রুদের স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
সংযুক্ত আরব আমিরাত ও ওমান সংলগ্ন ওই জলসীমায় বাণিজ্যিক জাহাজে বারবার এ ধরনের হামলার ঘটনাকে গভীর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে ভারত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা।

-6ac4e74c3cce6.jpg)