Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হরমুজে তেলবাহী পাঁচ ট্যাংকারে হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হরমুজে তেলবাহী পাঁচ ট্যাংকারে হামলা

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী পাঁচটি ট্যাংকারে হামলা হয়েছে। সেইসঙ্গে বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের ছোড়া ড্রোন আটকে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় হরমুজ প্রণালিতে ইরানের গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন একসময়ে এ উত্তেজনা চলছে, যখন মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলা চালাতে পারে। সিএনএন জানায়, গোয়েন্দারা বলছেন-ইরান ডার্টি বোমা বা তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার করে এ হামলা চালাতে পারে। তবে ইরান এ দাবি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই সামাজিকমাধ্যম এক্স-এ এক পোস্টে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন।

বাহরাইনে ড্রোন হামলা

বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বেশ কয়েকটি চালকবিহীন আকাশযান (ইউএভি) পাঠিয়ে এ হামলা চালায়। মঙ্গলবার আইআরজিসি জানিয়েছে, তাদের এই ‘সুনির্দিষ্ট অভিযান’-এর লক্ষ্য ছিল বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থা। আইআরআইবি-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ছিল ‘অঞ্চলে মার্কিন বাহিনীর বৈরী কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’। পরে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে; এতে মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি বা আঘাত ঘটেনি। তবে বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজে ট্যাংকারে আগুন

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের কবলে পড়ে আগুন ধরে গেছে। ইরান জানিয়েছে, মঙ্গলবার মাইন বিস্ফোরণের কারণে বেশ কয়েকটি ট্যাংকার অচল হয়ে পড়ার ঘটনার মধ্যে এটি সর্বশেষ। তারা পুনরায় জানান, যারা ‘অননুমোদিত’ পথ ব্যবহার করবে, তাদের জন্য এ প্রণালি বন্ধ থাকবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ‘নিরাপদ চলাচলের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা, নির্ধারিত নিরাপদ অঞ্চল দিয়ে যাতায়াত করা এবং নৌ-চলাচল ব্যবস্থা (নেভিগেশন সিস্টেম) চালু রাখা আবশ্যক।’

ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের সম্প্র্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সেনাবাহিনী দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্র নির্মিত একটি ‘লুকাস’ আক্রমণকারী ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে। এর আগে, আইআরজিসি দাবি করে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করেছে।

কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ

ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের কেশম দ্বীপের বাসিন্দারা কেশম শহরের উত্তর-পশ্চিম দিক থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। হরমুজে অবস্থিত দ্বীপটির আকাশে ধোঁয়াও দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রেও ড্রোন আতঙ্ক

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রেও ড্রোন আতঙ্ক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজে মাইনে আঘাত, আগুন ধরে অচল তেলের ট্যাংকার

হরমুজে মাইনে আঘাত, আগুন ধরে অচল তেলের ট্যাংকার

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

আরও পড়ুন

স্কুলে পুনঃভর্তি ফি নিষিদ্ধ সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

সেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায়ের আশঙ্কা

শীতের সবজির লাভ গুনছে ফড়িয়ারা ভালো ফলনেও হাসি নেই কৃষকের

ভালো ফলনেও হাসি নেই কৃষকের

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

এমপিদের চাওয়া ২৫৬ সেতু একনেকে অনুমোদন

তরঙ্গের দাম নির্ধারণ গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

গ্রামীণফোনকে বিশেষ সুবিধার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম