তেহরানে হাসপাতালে হামলা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৪২ এএম
ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানি বার্তাসংস্থা ইসনা স্থানীয় সময় রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা।
দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে আছে।
সূত্র: আলজাজিরা
