Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

লেবানন থেকে ছোড়া রকেট নিয়ে যা জানাল ইসরাইলি সেনাবাহিনী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

লেবানন থেকে ছোড়া রকেট নিয়ে যা জানাল ইসরাইলি সেনাবাহিনী

প্রতীকী ছবি

Advertisement

লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী সম্প্রতি জানায়, গত এক ঘণ্টায় লেবাননের ভূখণ্ড থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল চিহ্নিত করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লেবানন থেকে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইরান থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবরের ঠিক কয়েক মিনিটের মাথায় লেবাননের পক্ষ থেকে এই হামলা চালানো হয়। 

এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়ে এলাকায় ইসরাইলি বিমান হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। 

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া প্রধান অঞ্চলটিতে তীব্র বোমাবর্ষণের ফলে সাধারণ মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। হামলার শুরু থেকেই রাস্তাগুলোতে যানবাহনের প্রচণ্ড জট তৈরি হয় এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম