Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান

Advertisement

মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। একপর্যায়ে ইরানি সেনাদের হামলা থেকে রক্ষা পেতে জ্বালানি ট্যাঙ্কারগুলো সমুদ্রপথটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। 

তবে আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কনের’ কারণে অতি-গুরুত্বপূর্ণ এই পানিপথ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল ইসলামি প্রজাতন্ত্রকে। এবার সেই বাধা দূর হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, একজন ইরানি নৌ-কমান্ডার এ অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন।

তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালি এখন থেকে বিনাবাধায় এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তেহরান।

সূত্র: আল জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম