Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে পালটা রকেট হামলা হিজবুল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০২ এএম

ইসরাইলে পালটা রকেট হামলা হিজবুল্লাহর

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফাইল ছবি

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা করা হয়েছে।

হিজবুল্লাহ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘লেবাননের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা চালিয়ে যাবে।’

এর আগে বুধবার (৮ এপ্রিল) লেবাননে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইল।  এতে কমপক্ষে একদিনে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জনের বেশি আহত হন।  এতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। 

বুধবারের এই হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনি ‘সব ধরনের ব্যবস্থা’ গ্রহণের জন্য কাজ করছেন।


এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি হলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করবে না তার দেশ।  

বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরাইলের ব্যাপক ও প্রাণঘাতী হামলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে এবং এই সশস্ত্র গোষ্ঠীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে। 

তিনি উল্লেখ করেন, ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর এমন সব গোপন আস্তানায় আঘাত হেনেছে যা গোষ্ঠীটি এতদিন নিজেদের জন্য নিরাপদ বলে মনে করত।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম