Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালিকে নিরাপদ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থেই যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, ইরান যেসব নৌকা দিয়ে এই মাইনগুলো ছড়িয়েছিল, তার ২৮টিই এখন সমুদ্রের তলদেশে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের বিমান ও নৌবাহিনী তাদের সক্ষমতা হারিয়েছে এবং দেশটির অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, এখন ইরান বা তাদের মিত্রদের কাছে একমাত্র অবশিষ্ট হুমকি হলো এই সমুদ্র মাইনগুলো, যা অপসারণের দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজেই কাঁধে তুলে নিয়েছে।

তিনি সমালোচনা করে বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশই হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস আমদানি করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ পথটি নিরাপদ করার মতো সাহস বা ইচ্ছাশক্তি তাদের নেই। ট্রাম্প পুনরায় উল্লেখ করেন যে অনেক দেশ এখন তাদের খালি তেলবাহী ট্যাঙ্কারগুলোকে যুক্তরাষ্ট্রের দিকে পাঠাচ্ছে, যাতে সেখান থেকে বিশ্বের সেরা মানের তেল ও গ্যাস লোড করা যায়।

উল্লেখ্য, বর্তমানে ইসলামাবাদে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনায় অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ইরান নিজের বিছানো অনেক মাইন খুঁজে বের করতে পারছে না বা সেগুলো কোথায় আছে তার যথাযথ নথিপত্র তাদের কাছে নেই। ফলে শান্তি চুক্তি হলেও এই জলপথটি পুরোপুরি নিরাপদ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

আরও পড়ুন

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস

স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম