Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

Advertisement

স্পেনে তীব্র আবাসন সংকট এবং সাশ্রয়ী মূল্যে বাসস্থান পাওয়ার দাবিতে দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। 

শুক্রবার (২ অক্টোবর) দেশটির পার্লামেন্টে জরুরি আবাসন সংক্রান্ত আইন পাস করতে সরকার ব্যর্থ হওয়ার পরই মূলত এই জনরোষের বিস্ফোরণ ঘটে। 

এর পরিপ্রেক্ষিতে শনিবার মাদ্রিদ, ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনার মতো প্রধান শহরগুলোতে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়।

ভ্যালেন্সিয়া টেন্যান্টস ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন যে বর্তমানে রাজপথে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিক্ষোভ চলাকালে ভ্যালেন্সিয়া শহরে কিছু বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। 

মূলত গত মাসে ৮৭ বছর বয়সি এক প্রবীণ নারী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে না পারায় তার বাসা থেকে উচ্ছেদ হওয়ার ঘটনার পর দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়। সেই ঘটনার পরই পেদ্রো সানচেজের বামপন্থী জোট সরকার কিছু নতুন জরুরি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছিল।

ওই উচ্ছেদের ঘটনাই স্পেনের মূল ভূখণ্ডে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটায়। বিক্ষোভকারীরা কম ভাড়ার দাবি জানানোর পাশাপাশি উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা এবং বিনিয়োগ তহবিল বা সরকারের ভাষায় ‘ভালচার ফান্ড’ বা চিল-শিকারি তহবিলের মাধ্যমে সম্পত্তি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছেন।

এদিকে শুক্রবার কংগ্রেসে আইন পাস করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের পতন ঘটতে পারে কিংবা আগামী গ্রীষ্মের নির্ধারিত সময়ের আগেই তিনি আগাম সাধারণ নির্বাচন ঘোষণা করতে পারেন এমন জল্পনা-কল্পনা আরও জোরালো হয়েছে। 

উল্লেখ্য, পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টি এবং তাদের জুনিয়র অংশীদার সুমার জোটের সমন্বয়ে গঠিত বর্তমান সরকারের পার্লামেন্টে কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

জাতিসংঘে গাজায় ইসরাইলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধের প্রভাবে বিপদে স্পেনের জাতীয় খাবার?

ইরান যুদ্ধের প্রভাবে বিপদে স্পেনের জাতীয় খাবার?

স্পেনে তীব্র গরমে ৫ হাজারের বেশি মৃত্যু, ভেঙেছে অতীতের সব রেকর্ড

স্পেনে তীব্র গরমে ৫ হাজারের বেশি মৃত্যু, ভেঙেছে অতীতের সব রেকর্ড

বিশ্বকাপ ফাইনালে হারল স্পেন

বিশ্বকাপ ফাইনালে হারল স্পেন

সেউতায় অভিবাসীদের আশ্রয়স্থলে আগুন, ত্রাণ আটকে দেওয়ার চেষ্টা

সেউতায় অভিবাসীদের আশ্রয়স্থলে আগুন, ত্রাণ আটকে দেওয়ার চেষ্টা

আরও পড়ুন

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান

পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম