Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামাবাদের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই উন্মুক্ত হয়ে যাবে।

ট্রাম্প নিজের বার্তায় আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে এবং এর মধ্যে তাদের সম্পূর্ণ নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেল সংগ্রহের জন্য খালি ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ইরানের সঙ্গে সম্পাদিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প জানান, তেহরান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে রাজি হয়, তবেই তিনি দেশটিতে বোমাবর্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছেন। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান কৌশলগতভাবে এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের ব্যস্ততম এই তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন রুটের মাধ্যমেই সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে।

সূত্র: বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

আরও পড়ুন

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

চীনের চোখরাঙানি পাত্তা দিল না তাইওয়ান

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম