Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্প কি নিজেকে রাজা মনে করেন? জানালেন সাবেক উপদেষ্টা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

ট্রাম্প কি নিজেকে রাজা মনে করেন? জানালেন সাবেক উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্প। ছবি: এআই

Advertisement

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজার সফরকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন উচ্চাভিলাষী রাজা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। মূলত যুক্তরাষ্ট্রের রাজতন্ত্রবিরোধী ভিত্তিকে স্মরণ করিয়ে দিতেই এই স্লোগান ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভকারীদের এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণার কৌশলবিদ মার্ক লটার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে কখনোই রাজা মনে করেন না। লটারের মতে, ট্রাম্পের মনে এ ধরনের কোনো রাজকীয় ভাবমূর্তি নেই, তাছাড়া রাজতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি।

মার্কিন সংবিধান অনুযায়ী ২০২৮ সালে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে। লটার আশ্বস্ত করেছেন, সংবিধান নির্ধারিত সময়ের বাইরে ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তিনি আরও যোগ করেন, মার্কিন কংগ্রেসে রাজা চার্লসের উপস্থিতিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান—উভয় দলের সদস্যদের যেভাবে একসঙ্গে দাঁড়িয়ে করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেছে, তা সচরাচর দেখা যায় না। 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজকীয় সফর ছাড়া অন্য কোনো বিষয়ে দুই দলের এমন বিরল ঐক্য দেখা সম্ভব ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: বিবিসি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম