Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অবরোধ কার্যকর করতে নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:১৩ পিএম

অবরোধ কার্যকর করতে নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে সাগরে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি জাহাজ জব্দ করে, সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।  খবর রয়টার্সের। 

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প বলেন, ‘আমরা জাহাজটি দখল করে নেই, আমরা পণ্যসম্ভার নিয়ে নেই, তেল নিয়ে নেই। এটি খুব লাভজনক ব্যবসা।'

তিনি বলেন, ‘আমরা জলদস্যুদের মতো। আমরা অনেকটা জলদস্যুদের মতো কিন্তু আমরা খেলা খেলছি না।'

ইরানের বন্দরগুলো ছেড়ে যাওয়ার পর তেহরানের কিছু জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এসব জাহাজের মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি পণ্যবাহী জাহাজ ও এশিয়ার জলসীমায় আটক করা একটি ইরানি তেল ট্যাংকার রয়েছে।


২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবরুদ্ধ করে রেখেছে ইরান। তবে এই প্রণালি দিয়ে ইরানি জাহাজগুলোর চলাচল অব্যাহত আছে। ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোর ওপর পৃথক অবরোধ আরোপ করেন ট্রাম্প।

বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে।


এই যুদ্ধের কারণে মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প। গত মাসে তিনি পুরো ইরানি সভ্যতা ধ্বংস ও দেশটির বেসামরিক অবকাঠামোগুলো লক্ষ্যস্থল করার হুমকি দিয়ে ব্যাপক নিন্দা কুড়ান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম