Logo
Logo
×

আন্তর্জাতিক

মেরির মুখে সিগারেট গুঁজে দিল ইসরাইলি সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:১১ পিএম

মেরির মুখে সিগারেট গুঁজে দিল ইসরাইলি সেনা

এক ইসরাইলি সেনা মেরির মূর্তির মুখে সিগারেট চেপে ধরেছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত এলাকা ডেবেলে মেরির মূর্তি অবমাননার অভিযোগ উঠেছে এক ইসরাইলি সেনার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খবর আল জাজিরার।

ছবিতে দেখা যায়, এক ইসরাইলি সেনা মেরির মূর্তির মুখে সিগারেট চেপে ধরেছেন। ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হলে দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসরাইলি সেনাবাহিনী। 

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।


ডেবেল গ্রামটি এর আগেও আলোচনায় আসে। গত মাসে যিশু খ্রিস্টের একটি মূর্তি স্লেজহ্যামার দিয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে। তখন এ ঘটনায় অভিযুক্তদের ১ মাসের কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়।

এছাড়াও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারও দুঃখ প্রকাশ করে জানান, এতে যেসব খ্রিষ্টানদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে।


টাইমস অব ইসরাইল জানিয়েছে, এমন ঘটনা নতুন নয়। এটি আরও কয়েকটি বিতর্কিত ঘটনার সঙ্গে যুক্ত হলো।  ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস ও লুটপাটেরও অভিযোগ উঠেছে। এসবের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এগুলো কিছু সেনারাই প্রকাশ করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম