Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৩:৪৬ এএম

লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের

ছবি: সংগৃহীত

Advertisement

লেবানন ও ইসরাইলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের বিরতির পর বুধবার (৬ মে) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দাহিয়েহ এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরাইলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। 

অন্যদিকে, হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরাইলই প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলের দখলকৃত এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। 

বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।

সূত্র: বিবিসি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে বাড়ল জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে বাড়ল জ্বালানি তেলের দাম

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

দ. লেবাননের পাহাড়ে হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

দ. লেবাননের পাহাড়ে হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম