Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তুলসি গ্যাবার্ডের পদত্যাগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৪১ এএম

শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তুলসি গ্যাবার্ডের পদত্যাগ

ফাইল ছবি।

Advertisement

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। 

শুক্রবার ( ২২ মে ) পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন। এতে গ্যাবার্ড বলেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।

পদত্যাগপত্রে তিনি জানান, তার স্বামী সম্প্রতি বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তিনি পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিবারের পাশে থাকার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পও তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩০ জুন, ২০২৬ তারিখে গ্যাবার্ড প্রশাসন থেকে বিদায় নেবেন। ট্রাম্প তার কাজের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ কাজ করেছেন, আমরা তাকে মিস করব।

প্রেসিডেন্ট আরও জানান, বর্তমান ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

গ্যাবার্ড আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্য হিসেবে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনেও অংশ নেন।

ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সামরিক কর্মকর্তা গ্যাবার্ড দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক হস্তক্ষেপবিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। পরে তিনি ডেমোক্র্যাট পার্টি ছাড়েন এবং ট্রাম্পকে সমর্থন জানান।

তার পদত্যাগকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছরের মাথায় তিনি পদ ছাড়ছেন।

সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

আরও পড়ুন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম