Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:০৯ পিএম

চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

খনি থেকে প্রায় ১০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছয়টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী পাঠিয়েছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান

মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর প্রেম মেনে নিয়েছিলেন স্বামী

হঠাৎ সিকিমের আকাশে চীনের যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ সিকিমের আকাশে চীনের যুদ্ধবিমান, নেপথ্যে কী?

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

আরও পড়ুন

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম