Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তান থেকে ফেরার পথে ট্রাক উল্টে ২২ আফগান শরণার্থী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

পাকিস্তান থেকে ফেরার পথে ট্রাক উল্টে ২২ আফগান শরণার্থী  নিহত

চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

Advertisement

পূর্ব আফগানিস্তানের একটি মহাসড়কে ট্রাক উল্টে অন্তত ২২ জন আফগান শরণার্থী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩৬ জন।  তারা সবাই পাকিস্তান থেকে নিজ দেশে ফিরছিলেন।  হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে কর্মকর্তরা। 

গত শনিবার (৩০ মে) দুর্ঘটনাটি ঘটে লাগমান প্রদেশে, কাবুল ও নানগারহার প্রদেশকে সংযুক্তকারী প্রধান সড়কে।  প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই এ তথ্য জানিয়েছে।  

তিনি জানান, নিহতদের মধ্যে ১০ শিশু ও ৫ নারী রয়েছেন।  আহতদের নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ২২ জনের মৃত্যু হয় এবং প্রায় ৩৬ জন আহত হন।

এর ফলে গত কয়েক বছরে পাকিস্তান ও ইরান থেকে লাখো আফগান নিজ দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে অনেকেই পাকিস্তানে জন্মেছিলেন এবং সেখানে দীর্ঘদিন ধরে বসবাস ও কাজ করছিলেন।

এদিকে, পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে শুক্রবার রাতে আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে গেলে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, নিখোঁজ চারজনকে উদ্ধারে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

আফগানিস্তানে জরাজীর্ণ সড়ক ও চালকদের ট্রাফিক আইন মেনে না চলার কারণে দেশটিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে। 

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

শরণার্থীদের জন্য বরাদ্দ ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

আরও পড়ুন

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

কিউবা এরইমধ্যে ‘পতনের মুখে’, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

জেলেনস্কির দাবি রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম