Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ ‘অনেক দীর্ঘ সময়’ ধরে চলছে এবং এতে ‘প্রচুর মানুষ নিহত হচ্ছে।’

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের নির্বিচার হামলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। আবাসিক ভবনে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার একটি করে পুরো অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওইসব ভবনে বহু মানুষ বসবাস করেন এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইসরাইলকে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি।

একই সাথে হেজবুল্লাহ দমনে ইসরাইলের পরিবর্তে সিরিয়াকে যুক্ত করার একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হিজবুল্লাহ সংকট মোকাবিলায় তিনি ইসরাইলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্যি কথা বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি আরও দক্ষতার সাথে করতে পারবে।

ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্য নীতিতে এক বড় ধরণের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামী দিনে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

আরও পড়ুন

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে বিক্ষোভ

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম