Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৩০ পিএম

ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

পানি নিয়ে সংকট বাড়লে সামরিক পদক্ষেপ নেবে পাকিস্তান। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লি জানিয়েছে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অটল থাকবে। ওই কারণে ক্ষুব্ধ ইসলামাবাদ। খবর হিন্দুস্থান টাইমসের

খাজা আসিফ বলেছেন, পানিসংক্রান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

গত শনিবার এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা (যার অংশ পানি) হুমকির মুখে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব।’

পাকিস্তানের শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য আসে এমন সময়ে যখন ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। ভারত জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে সংঘটিত এক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি বলছে, পাকিস্তান-সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে চুক্তি স্থগিত থাকবে।

খাজা আসিফ অভিযোগ করেন, ভারত নাকি পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করছে এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এতে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পানির অভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলে পরিস্থিতি বেশি খারাপ।

সরকারি তথ্য অনুযায়ী, সিন্ধুর বিভিন্ন খালে পানির ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। নর্থ ওয়েস্ট ক্যানালে ৬৪.১ শতাংশ, রাইস ক্যানালে ৩৮ শতাংশ এবং দাদু ক্যানালে ৮২ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা গেছে। সুক্কুর ব্যারেজে পানির স্তর কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও নেতারা অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

মধ্যরাতে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ভারত বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে

নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

ভারতে সিইসির পদত্যাগ দাবি নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি

পাকিস্তানে স্কুল যেন মৃত্যুফাঁদ, ছাদ ধসে ৩৩ শিক্ষার্থী নিহত

পাকিস্তানে স্কুল যেন মৃত্যুফাঁদ, ছাদ ধসে ৩৩ শিক্ষার্থী নিহত

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম