Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:১৭ পিএম

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

হরমুজ এখন থেকে উন্মুক্ত, তবে থাকছে যদি-কিন্তু...

Advertisement

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শুরু থেকেই আলোচনায় হরমুজ প্রণালি। গুরুত্বপূর্ণ এ নৌপথ আটকে দিয়ে যুদ্ধে একপ্রকার জয় পেয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পক্ষে চুক্তিও করে নিয়েছে। এখন আবারও আলোচনায় এ নৌপথ।

গত কয়েক সপ্তাহে ছোট ও গুরুত্বপূর্ণ পথ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও ওমান। ইরান এখন হরমুজ প্রণালিকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরছে। 

সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মাসকাটে বৈঠক করেছেন। ওই বৈঠকে আলবুসাইদি নিশ্চিত করেন হরমুজ প্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

তিনি বলেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালি-সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

তবে ইরান আগেই ইঙ্গিত দিয়েছে কৌশলগত এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভবিষ্যতে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের আগে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, তা আর আগের অবস্থায় ফিরবে না।

তবুও আপাতত ইরান ও ওমান উভয়ই জানিয়েছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযানের জন্য টোলমুক্ত এবং উন্মুক্ত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

আরও পড়ুন

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম