Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হোসেইন মোহেবি। ছবি: সংগৃহীত

Advertisement

উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংঘাতময় এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যেকোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এসএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রু পক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যেকোনো পর্যায়ে বা যেকোনো মুহূর্তে তারা উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।

হোসেইন মোহেবি আরও জোর দিয়ে বলেন, শত্রু পক্ষ অতীতে যে ধরনের পদক্ষেপই নিয়েছে, ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। ইরান তার অবস্থানে অনড় উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি শত্রু পক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে পূর্বের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ও কঠোর জবাব দেওয়া হবে। শত্রুর এমন আচরণকে স্বাভাবিক আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তাদের এই শত্রুতামূলক প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

আরও পড়ুন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাহাড়ে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম