Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

কাজেম ঘারিভাবাদি। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের ‘টেকনিক্যাল দলগুলোর’ কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। আল জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে মঙ্গলবার (২৯ জুন) দোহার রাজধানী কাতারে এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে প্রতিবেদন প্রকাশের পর ইরানের পক্ষ থেকে এ স্পষ্ট বার্তা এলো।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাজেম ঘারিভাবাদি জানান, অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি তদারকিসহ কাতারের সঙ্গে যথারীতি দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে। তবে দোহায় কার্যনির্বাহী দলগুলোর কারিগরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার যে খবর কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজনীয় শর্তপূরণ এবং আলোচনার তারিখ ও স্থান চূড়ান্ত হওয়ার পরেই কেবল নির্ধারিত কার্যনির্বাহী দলের অধীনে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হতে পারে। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে এই সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা ও যোগাযোগ বর্তমানে অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত

ইরাকে ফের ডলার পাঠাবে যুক্তরাষ্ট্র, যুক্ত হয়েছে শর্ত

বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে

বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

কমান্ডারের সিদ্ধান্তে কুয়েতে ভয়াবহ বিপদে পড়েছিল মার্কিন সেনারা

খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান

আরও পড়ুন

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম