Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

খামেনির জানাজায় আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

খামেনির জানাজায় আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি

ভিড়ের মধ্যে অনেক ইরানিকে আহমদ ওয়াহিদির সঙ্গে ছবি তোলতে দেখা যায়। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ইরানি ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম ছিলেন রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বর্তমান প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি।

ফারস নিউজ এজেন্সি এবং অন্যান্য ইরানি গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ওয়াহিদিকে জানাজার প্রথম সারিতে শোকাহত মানুষের মাঝে অবস্থান করতে দেখা যায়, যা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এ সময় উপস্থিত অনেক ইরানিকে তার সঙ্গে ছবি তোলার জন্য প্রবল আগ্রহ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আইআরজিসি-এর সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হন। এর আগে ২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী চলা যুদ্ধে ইসরাইলের হামলায় তৎকালীন প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর পাকপুরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

১৯৭০-এর দশকের শেষের দিকে আইআরজিসি প্রতিষ্ঠার শুরুর দিকের অন্যতম সদস্য হলেন আহমদ ওয়াহিদি। ১৯৮০-এর দশকে তিনি নিজ যোগ্যতায় ধাপে ধাপে পদোন্নতি লাভ করেন এবং গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জানা যায়, ১৯৮৮ সাল থেকে ওয়াহিদি আইআরজিসি-এর অভিজাত শাখা ‘কুদস ফোর্স’-এর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম