Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

ভোরে টাইফুনটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল। ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’।  বিগত কয়েক বছরের মধ্যে এটি ওই অঞ্চলের অন্যতম ভয়াবহ ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ ‍জুলাই) ভোরে টাইফুনটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার (১০০ মাইল)।

ঝড়ের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা জানালা বন্ধ করে দিয়েছেন এবং বাড়িঘর ও দোকানে বাতাস প্রতিরোধী জাল লাগিয়েছেন। অঞ্চলের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে শনিবারের (১১ জুলাই) অনেক ফ্লাইটও রয়েছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় সাকিশিমা দ্বীপপুঞ্জের ইশিগাকি দ্বীপে বাসিন্দারা আগাম খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। স্থানীয় একটি সুপারমার্কেটে ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন পণ্যের তাক প্রায় খালি হয়ে গেছে। কয়েকটি সৈকত, উপকূলীয় পার্ক ও ফেরি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে।


ইশিগাকির এক দোকানদার হিরোশি নোমুরা বলেন, ‘শুনেছি এবার ঝড়টি বেশ শক্তিশালী হবে। আমাদের প্রস্তুতি যথেষ্ট কি না, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’

তাইওয়ানে ভারি বৃষ্টির আশঙ্কা

প্রতিবেশী তাইওয়ানেও টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির আর্থিক বাজার বন্ধ রাখা হয়েছে এবং উত্তর ও পূর্বাঞ্চলের অনেক জায়গায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজধানী তাইপে প্রশাসন বাসিন্দাদের জন্য বালুর বস্তা সংগ্রহের ব্যবস্থা করেছে।

যদিও ‘বাভি’ সরাসরি তাইওয়ানে আঘাত হানবে না, তবে শুক্রবার রাত থেকে দ্বীপটিতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় প্রায় এক মিটার (৩.৩ ফুট) পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ান সরকার জানিয়েছে, মূলত পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৯ হাজার সেনাসদস্যকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে।


তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে মাঝারি মাত্রার ঝড়ে পরিণত হলেও এর বিস্তৃত প্রভাবের কারণে অনেক এলাকায় এখনো শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তাইপে তাওইয়ান থেকে শনিবারের সব ফ্লাইট বাতিল করেছে দেশটির বিমান সংস্থাগুলো।

বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ঝড়ের কারণে জুন মাসের বিক্রয় তথ্য প্রকাশের সময় শুক্রবার থেকে পিছিয়ে সোমবার করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাতের দিকে ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌয়ের কাছে আঘাত হানতে পারে। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

জাপানে ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ২০ লাখ ইয়েন

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

জাপানে নারী হত্যা মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম