Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

Advertisement

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে আঘাত হানা এই ভূকম্পনে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে উঠলেও কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)-এর বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে। চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা

এ ভূমিকম্পের প্রাথমিক মাত্রা নির্ধারণ করা হয়েছে রিখটার স্কেলে ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে। জাপানের সাত স্তরবিশিষ্ট তীব্রতা স্কেলে চিবার আসাহি শহরে এর মাত্রা ছিল ৪। এতে পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাগুলোও কেঁপে ওঠে।

এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে। আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।

সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির ফলেই সমুদ্রে সুনামির সৃষ্টি হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জাপানে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। এর আগে গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রা এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প হয়। এছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে সংঘটিত ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

জাপানে নারী হত্যা মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সন্তানকে বাঁচাতে গাড়ির ওপর ঝাপিয়ে পড়ল ভাল্লুক

সন্তানকে বাঁচাতে গাড়ির ওপর ঝাপিয়ে পড়ল ভাল্লুক

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

আরও পড়ুন

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

সিঙ্গাপুর থেকে ফিরেই গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম