Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩

ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধংস ও কাঠামোগত ক্ষতির কারণে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। 

দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম দফায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন। 

তিনি আরও বলেন, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের ৪০টির মতো জমি ইতোমধ্যে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে রদ্রিগেজ বলেন, এখনো এক-দুটি এলাকায় পরিস্থিতি অনিশ্চিত রয়েছে। সেখানে জীবিতদের সন্ধানে আমাদের উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম