Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, জানালেন শুভকামনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, জানালেন শুভকামনা

ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  খবর টাইমস অব ইসরাইলের

ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। 

এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন।  জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু।  আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের (রোববার) ম্যাচের জন্যও শুভকামনা রইল।  শুভকামনা আর্জেন্টিনার জন্য।’


এদিকে অনেকেই রোববারের এই ফাইনালকে প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন। কারণ ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

এ ছাড়া সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর ঘটনাও দেখা গেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

আরও পড়ুন

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্পেসএক্সের

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

হরমুজে হামলা-সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম