Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

নিহত সেনাদের সম্মানে ইরানে ‘কঠোর হামলা’ চালানো হচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র ইরানে ‘খুব কঠোরভাবে’ হামলা চালাচ্ছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন। 

ট্রাম্প বলেন, ‘আজ রাতেও আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। এটি করেছি আমাদের মহান দেশপ্রেমিকদের সম্মানে। নিহতের সংখ্যা সম্ভবত তিনজন।’

সামরিক বাহিনীর হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা এ ঘটনায় খুবই মর্মাহত।’

তিনি আরও বলেন, নিহত সেনারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন, যাতে ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে’। 


এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়। 


তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। 

একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযান চালাতে প্রস্তুত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

গাজাবাসীদের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন নেতানিয়াহু, জানালেন নিজেই

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম