Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আকস্মিক বন্যা

জম্মু ও কাশ্মীরে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

জম্মু ও কাশ্মীরে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

Advertisement

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, ডোডা, বাদগাম, কুলগামসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শত শত স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার বুধবার নতুন করে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে নদীতটের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে পীর পাঞ্জালের পার্বত্য এলাকায় নদী ও স্থানীয় ঝর্ণার জল উপচে পড়েছে। মুষলধারে বৃষ্টির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার বিষয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে রাজৌরি শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে যাওয়া দরহালি নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় কাছের প্রতিরক্ষামূলক বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার জল আশপাশের আবাসিক এলাকায় প্রবেশ করে এবং বাড়ি-ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই এলাকায় বসবাসকারী ৫০টির বেশি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। বন্যার ফলে শুধু রাজৌরিই নয়, থানা মান্ডি, দরহাল এবং মঞ্জাকোটের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ভূমিধস হয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশ্মীর উপত্যকার বুদগাম জেলার বেরওয়াহ তহসিলে বেশ কিছু দোকান ও বেসরকারি অফিস নিয়ে তৈরি একটা শপিং কমপ্লেক্স ধসে পড়েছে।

তবে পুলিশ ও প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের আগেই অন্যত্র স্থানান্তরিত করার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগামী তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিতর্কে সঞ্জয় দত্ত

আরও পড়ুন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম