Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে হঠাৎ ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম

ভারতে হঠাৎ ধসে পড়ল চারতলা ভবন, নিহত ৫

পৌর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা একটি ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।  ভবনটিতে মেরামতের কাজ চলাকালেই এই দুর্ঘটনা ঘটে।  খবর এনডিটিভির

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শিল্পনগরী ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।

ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতি তলায় ১২টি করে।  পৌর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল।


জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভবন থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে কিছু বাসিন্দা তখনও বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনটির ‘বি’ উইং হঠাৎ ধসে পড়ে।

ঘটনার পরপরই বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ, থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছেন। 

এ ছাড়া উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

আরও পড়ুন

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম