Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিরোধীদলীয় নেতা স্টালিন গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিরোধীদলীয় নেতা স্টালিন গ্রেফতার

অভিনেত্রী তৃষাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজনৈতিক মঞ্চ থেকে দেওয়া এক বক্তব্যের জেরে রাজ্য রাজনীতিজুড়ে তীব্র বিতর্ক ও তোলপাড় সৃষ্টির পর এই পদক্ষেপ নিল তামিলনাড়ু পুলিশ।

পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় হেসে উদয়নিধি জানান, এই গ্রেফতারকে তিনি একটি ‘কৌতুক’ হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন। 

এর আগে গত সোমবার তানজাভুরে কাবেরী পানি বণ্টন বিরোধ নিয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সমালোচনা করার সময় জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। 

সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে জাতীয় নারী কমিশন (এনসিডব্লিউ) ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন জানান, রাজনৈতিক কারণে নয়, একজন নারীকে অসম্মান ও প্রকাশ্যে হেনস্তা করার দায়েই উদয়নিধিকে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে, এই গ্রেফতারকান্ডকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেছে বিরোধী দল ডিএমকে। দলের নেতা টি.কে.এস. ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরেছিলেন এবং তিনি সরাসরি ওই অভিনেত্রীর নামও নেননি।

এর প্রেক্ষিতে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। 

উল্লেখ্য, এটিই প্রথম নয়—রাজনীতিবিদ ও রুপালিপর্দার বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বেও অভিনেত্রী তৃষা ও মুখ্যমন্ত্রী বিজয়কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ক্ষমতার রাজনীতি নয়, প্রয়োজন শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়

ক্ষমতার রাজনীতি নয়, প্রয়োজন শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার সমন্বয়

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম