Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মাত্র ৩০ সেকেন্ডে ৪০ বার ছুরিকাঘাতে শিক্ষিকাকে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম

মাত্র ৩০ সেকেন্ডে ৪০ বার ছুরিকাঘাতে শিক্ষিকাকে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের ফারিদাবাদের সিক্রোনা গ্রামের একটি প্রাইভেট স্কুলে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৯ জুলাই) সকালে মুখোসধারী এক আততায়ী স্কুলে ঢুকে ২৪ বছর বয়সি সন্ধ্যা নামের এক শিক্ষিকা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। 

ঘটনার দুই ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত অমিতকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ ফাড়ির কাছেই অবস্থিত এই স্কুলটিতে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোস পরা এক তরুণ স্কুলে ঢুকে লবিতে অপেক্ষা করছিল এবং শিক্ষিকা সন্ধ্যার নাম ধরে ডাকতে বলে। সন্ধ্যা বাইরে আসা মাত্রই অভিযুক্ত তার উপর চড়াও হয়, টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। 

মাত্র ৩০ সেকেন্ডে সন্ধ্যার মুখ, ঘাড়, বুক ও পেটে প্রায় ৩০ থেকে ৪০ বার ছুরিকাঘাত করা হয়। স্কুলের প্রশাসক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে আততায়ী তাকেও ছুরি নিয়ে ধাওয়া করে। এরপর ওই আততায়ী রেজিস্টার নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। 

আহত অবস্থায় সন্ধ্যাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশের বরাতে জানা যায়, গত দুই বছর ধরে অমিত জোরপূর্বক সন্ধ্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং ক্রমাগত পিছু নিচ্ছিল। কিছুদিন আগে সন্ধ্যার পক্ষ থেকে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। তখন অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও, মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে পুলিশ। 

সূত্র: এনডিটিভি 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম