Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক দশক পর ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত ভারতীয় সাংবাদিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

এক দশক পর ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত ভারতীয় সাংবাদিক

‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপাল। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের অনুসন্ধানী ম্যাগাজিন ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত।  এর মাধ্যমে ২০২১ সালে দেওয়া তার খালাসের রায় বাতিল হলো।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গোয়ায় অবস্থিত বোম্বে হাইকোর্টের বেঞ্চ জানায়, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও যৌন হয়রানিসংক্রান্ত ধারায় তেজপালকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  তার সাজা পরে ঘোষণা করা হবে।

তবে তেজপাল শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন।

ভারতের আইন অনুযায়ী, ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা যায় না। অভিযোগে বলা হয়, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত একটি অনুষ্ঠানের সময় লিফটের ভেতরে ওই সহকর্মীকে যৌন নির্যাতন করেন তেজপাল।

ঘটনার পর তাকে গ্রেফতার করা হয় এবং তিনি সাত মাস কারাগারে ছিলেন। পরে ভারতের সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন।

২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে তাকে খালাস দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে গোয়া সরকার।  গোয়া সরকারের পক্ষে আদালতে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা তেজপালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি আদালতে বলেন, ‘এই আদালতের এমন বার্তা দেওয়া উচিত যে, কোনো নারী ‘না’ বললে তার অর্থ ‘না’। ‘না’ মানেই ‘না’।’

রায় ঘোষণার পর তরুণ তেজপাল বলেন, ‘আমার বয়স এখন ৬২ বছর। আমি বিশ্বাস করি, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমি দুই মেয়ের বাবা, আমার স্ত্রী আছেন।’

তিনি বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমার আইনজীবী আদালতের কাছে আমার প্রতি সহানুভূতি দেখানোর অনুরোধ জানাতে বলেছেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

দিল্লিতে মমতা-কেজরিওয়ালসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

দিল্লিতে শতাধিক আইনজীবী আটক, প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি

দিল্লিতে শতাধিক আইনজীবী আটক, প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন

মুম্বাইয়ে আটক ইমরান খান

মুম্বাইয়ে আটক ইমরান খান

১০ ঘণ্টা ধরে নিখোঁজ ককরোচ পার্টির শীর্ষ নেতারা

১০ ঘণ্টা ধরে নিখোঁজ  ককরোচ পার্টির শীর্ষ নেতারা

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম