Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। ছবি: সংগৃহীত

Advertisement

হুথিদের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধবিরতি চুক্তি করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি।  খবর মিডল ইস্ট আইয়ের

তিনি বলেন, ‘আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটায়—এমন কোনো নতুন যুদ্ধবিরতির পক্ষে আমরা নই।’

এর পরিবর্তে তিনি এমন একটি ‘দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি’র আহ্বান জানান, যেখানে রাষ্ট্রের হাতেই সব অস্ত্রের একক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব থাকবে।

আল-আলিমি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার মনে করে, হুথিরা শান্তির প্রকল্প নয়, বরং যুদ্ধ ও ধ্বংসের প্রকল্প।

তিনি আরও বলেন, হুথিদের সঙ্গে কীভাবে সমঝোতা করা যায়—আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন সেখান থেকে সরে গিয়ে ইয়েমেন, আন্তর্জাতিক নৌ চলাচল, অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কীভাবে রক্ষা করা যায় সেদিকে গেছে।

আল-আলিমি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন থেকে হুথি মিলিশিয়াদের কোনো কর্মকাণ্ডের জবাব দেওয়া ছাড়া বা ব্যাপক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না।’

তিনি বলেন, সরকারের কৌশলগত লক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং হুথিদের ক্ষমতা দখলের অবসান ঘটানো। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

সৌদিতে হুথি হামলা নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যা বলল হুথি

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আরও পড়ুন

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

কারাগারে বিলাসী জীবন, রয়েছে এসি টিভি সুইমিং পুল

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম