Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১৫৩ বেসামরিক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১২ এএম

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১৫৩ বেসামরিক

রাস ইসা বন্দরে চালানো হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ২০২৫ সালে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।  এ ছাড়া আরও ২৪৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) এক পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা এপ্রিল মাসে ইয়েমেনে চালানো তিনটি হামলার ঘটনায় ঘটেছে। 

পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতের প্রতিবেদন হিসেবে প্রস্তুত করা এই মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। প্রতিবেদনটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হাতে পেয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে জানান, প্রতিবেদনটি আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র ২ জন বেসামরিক মানুষ নিহত এবং ২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন।

২০২৫ সালের ওই তিনটি হামলার লক্ষ্য ছিল বিদ্রোহী হুথিদের নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর।

এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হন। হামলার পর বন্দরে বিশাল আগুনের গোলা দেখা যায় এবং তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। পরে হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলার পরের দৃশ্য প্রচার করা হয়, যেখানে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ দেখা যায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী  ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সে সময় জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও অর্থের উৎস বন্ধ করাই ছিল হামলার উদ্দেশ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

এপস্টেইনের মৃত্যু নিয়ে নতুন প্রশ্ন, গবেষণায় মিলল অদ্ভুত কিছু!

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

আরও পড়ুন

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের রাজনৈতিক উত্থান যেভাবে

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির

পুরো পশ্চিম তীর ইসরাইলের অংশ: বেন-গভির

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম