Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইলে কুশনার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইলে কুশনার

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার ইসরাইলে পৌঁছেছেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এর আগে কুশনার হামাসের সঙ্গে বিরল এক আলোচনায় বসেন। সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

গত মাসে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ জানায়, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

তবে গত সপ্তাহে ইসরাইল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছিল। ওই পরিকল্পনায় ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার এবং নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজা পুনর্গঠনের কথাও বলা হয়েছে।

রোববার আটটি মুসলিম দেশ ইসরাইলের এই পরিকল্পনা প্রত্যাখ্যানের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস প্রথমে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতেও সম্প্রসারিত করা হয়।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, রোববার মিশরে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

পরে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও বোর্ড অব পিসকে ইসরাইলকে পরবর্তী পদক্ষেপের রোডম্যাপ অনুমোদনে ‘বাধ্য করার’ আহবান জানায়।

তবে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি সহজ নয়। ক্ষমতা ধরে রাখতে তাকে অক্টোবরে একটি কঠিন নির্বাচনের মুখোমুখি হতে হবে। তার জোটে এমন কয়েকজন মন্ত্রী রয়েছেন, যারা গাজার বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

গাজায় স্থল অভিযান শুরু করল ইসরাইল, প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নির্বাচন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম