Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসল শত্রুকে চিনুন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

আসল শত্রুকে চিনুন, মুসলিম বিশ্বকে  ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বজুড়ে মুসলিম সমাজকে টুকরো টুকরো করে নিজেদের রাজত্ব চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে জানিয়ে সব ইসলামী দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 

এক লিখিত বার্তায় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মূল শত্রু হিসেবে দায়ী করেন। তিনি বলেন, বাইরের এই শত্রু শক্তিগুলো ভাষা, জাতি, সমাজ ও রাজনীতির নানা পার্থক্যকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর ভেতরে ফাটল তৈরি করতে চাইছে, যেন তারা দুর্বল হয়ে পড়ে।

মুসলিমদের মধ্যকার অমিল ও বিভেদের সুযোগ নিয়েই ফিলিস্তিনের ওপর বছরের পর বছর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আফসোস করে বলেন, মুসলিম বিশ্ব যদি শক্ত হাতে এক হয়ে রুখে দাঁড়াত, তবে আজ ফিলিস্তিনিদের ওপর এমন অত্যাচার চালানো সম্ভব হতো না। 

পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, পুরো মুসলিম সমাজ ইসলামের পতাকাতলে এক হলে হাজার হাজার মাইল দূরের কোনো অন্যায়কারী শক্তি এসে মধ্যপ্রাচ্যের ধন-সম্পদ দখল করার সাহস পেত না।

ইসলামী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের চোখ খুলে শত্রু চেনার পরামর্শ দিয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যায্য শাসক আর ভুয়া ইসরাইলি সরকার কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না। এরা কেবল ইরান কিংবা মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু দেশের শত্রু নয়, বরং এরা পুরো বিশ্বের মুসলিমদের চূড়ান্ত ক্ষতি করতে চায়। 

তাই সময় থাকতে নিজেদের মধ্যকার হিংসা-বিদ্বেষ ভুলে আসল শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

সুস্থ আছেন মোজতবা খামেনি, জনসমক্ষে আসছেন না কেন? যা জানালেন ইরানি কূটনীতিক

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

নামাজই ইরানের শক্তির উৎস: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

‘দুই দফা বোমা হামলা থেকে বেঁচে ফিরেন মোজতবা খামেনি’

আরও পড়ুন

কেন এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ইউরোপ?

কেন এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ইউরোপ?

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

হেবরনের অধিবাসীদের বাড়ি ছাড়তে ৫ মিনিটের আলটিমেটাম ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম