Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি করতে গিয়ে নিহত ৩

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি করতে গিয়ে নিহত ৩

পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থাতেই ট্রাকের পেছনের দরজা খুলে মুরগির বাক্স নামাতে থাকে দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

Advertisement

‘ফিল্মি স্টাইলে’ চলন্ত একটি ট্রাক থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরির ঘটনায় ছয় সদস্যের একটি ডাকাত চক্র ধরা পড়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত হয়েছেন এবং বাকি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডের

মিসরের কায়রোতে গত মঙ্গলবার (২৫ আগস্ট) একটি মহাসড়কে এই মুরগি চুরির ঘটনা ঘটে।  একটি কারখানা থেকে প্রায় ৪ টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি যাচ্ছিল। এ সময় ডাকাত দলটি চলন্ত অবস্থায় ট্রাকটিকে লক্ষ্য করে।

পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকটির পেছনে যায়। এরপর তারা পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থাতেই ট্রাকের পেছনের দরজা খুলে মুরগির বাক্স নামাতে থাকে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটিকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

ট্রাকচালক পুলিশকে জানান, ডাকাতির সময় তিনি কিছুই বুঝতে পারেননি। পরে তিনি দেখতে পান, ট্রাক থেকে প্রায় ১০৫ কেজি মুরগি চুরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর শুরু হয় তদন্ত।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের সবারই আগের অপরাধের রেকর্ড ছিল।

কায়রো ও কালিউবিয়া এলাকায় তাদের সম্ভাব্য আস্তানার সন্ধান পাওয়ার পর অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তিন সন্দেহভাজন নিহত এবং অপর তিনজন গ্রেফতার হয়েছে। 

পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে। পাশাপাশি চুরি যাওয়া কিছু মুরগি এবং অন্যান্য ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

পায়ের পাতাই বলে দেবে আপনার স্বভাব কেমন!

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

আরও পড়ুন

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম